ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য চাকা

ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য চাকা
×

স্বাস্থ্যসেবায় ‘স্বাস্থ্য চাকা’ এখন আপনার কাছে, সবখানে।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩ | ১৬:০৪ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ | ২২:১০

স্বাস্থ্যসেবায় ‘স্বাস্থ্য চাকা’ এখন আপনার কাছে, সবখানে শ্লোগানে যাত্রা শুরু করল আমাদের সময়ের প্রতিধ্বনি ফাউন্ডেশনের দ্বিতীয় মোবাইল মেডিকেল ক্লিনিক। তুর্কি দাতা সংস্থা ‘টিকা’ অর্থায়নে নির্মিত হয়েছে স্বাস্থ্যসেবা বাস।

রাজধানীর আর্মি গলফ ক্লাবে রোববার (৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য চাকার উদ্বোধন করা হয়। স্বাস্থ্য সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে স্বাস্থ্য চাকা তৈরি বলে জানান উদ্যোক্তারা।

স্বাস্থ্য চাকার লক্ষ্য দরিদ্রদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া। বাংলাদেশের চিকিৎসা নির্দেশিকা অনুযায়ী প্রতিটি এলাকায় এ বাস স্বাস্থ্যসেবা দেবে। পরামর্শের সঙ্গে পরিবহনের সব ধরনের সুবিধার মধ্যে পরামর্শ কক্ষ, সুসজ্জিত ল্যাব, ডায়াগনস্টিক সুবিধা, ওষুধ সরবরাহ, রক্ত পরীক্ষা, গ্লুকোজ, গর্ভাবস্থা পরীক্ষাসহ আরও অনেক কিছু বিদ্যমান।

উদ্বোধনী সভায় টিকা’র সহসভাপতি উমিত নাসি ইয়োরুলমাজ বলেন,  স্বাস্থ চাকা প্রসূতি স্বাস্থ্য ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। বিশ্বব্যাপী যে অস্থিতিশীল পরিস্থিতি চলছে সে অবস্থার পরিবর্তন ও শান্তি চায় তুরস্ক। রিসেপ তাইয়েপ এরদোয়ানের ইচ্ছে অনুযায়ী বিশ্বের যেখানে মজলুম মানুষ পাওয়া যাবে সেখানে তুরস্ক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আগে সিলেটে একটি হাসপাতাল ও বগুড়াতে গ্রীন হাউজ গ্যাস প্রকল্প চালু করা হয়।

আমাদের সময়ের প্রতিধ্বনি ফাউন্ডেশনের সভাপতি সানজিদা হক ভূইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত এইচ.ই. ​​রামিস সেন, টিকার ভাইস প্রেসিডেন্ট উমিত নাসি ইয়োরুলমাজ, আমাদের সময়ের প্রতিধ্বনি ফাউন্ডেশনের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল মঞ্জুর এ কাদের (অব.) প্রমুখ।

আরও পড়ুন

×