শিক্ষাবিদ এবিএস আহমেদ আলীর মৃত্যুবার্ষিকী আজ
ফরিদপুরের চরাঞ্চলের শিক্ষার বাতিঘরখ্যাত শিক্ষাবিদ এবিএস আহমেদ আলীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ২০১৯ সালের এই দিনে ৮০ বছর
বয়সে তিনি মারা যান। তিনি হা-মীম গ্রুপের পরিচালক আবুল কালাম আজাদের বাবা।
আহমেদ আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর লেকপাড় বায়তুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআনখানি এবং চর টেপাখোলা উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব এমএ আজিজ হাই স্কুলে স্মরণসভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। এ ছাড়া শিক্ষাবিদ এবিএস আহমেদ আলী ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ এবং রাত ৯টায় ভার্চুয়াল স্মরণসভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করবেন শিক্ষাবিদ এবিএস আহমেদ আলী ট্রাস্টের সাধারণ সম্পাদক হারুনার রশিদ।